Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বজ্রঝড়ে বিপর্যয়ের শঙ্কা ইংল্যান্ডে, মেট অফিসের সতর্কবার্তা

ডেস্ক সংবাদ

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে শনিবার ভোর থেকে শুরু হতে যাচ্ছে প্রবল বজ্রবৃষ্টি ও ঝড়, যা জীবনহানি, হঠাৎ বন্যা ও বিদ্যুৎ বিভ্রাটের মতো ঝুঁকি তৈরি করতে পারে। মেট অফিস সকাল ৪টা থেকে ১১টা পর্যন্ত লন্ডন, ব্রাইটন, পোর্টসমাউথ, চেল্মসফোর্ড, সেন্ট অ্যালব্যান্স ও কেমব্রিজের জন্য অ্যাম্বার সতর্কতা জারি করেছে।

বজ্রঝড়ে রাস্তাঘাট, ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে এবং বাস-ট্রেন চলাচলে বিলম্ব ঘটতে পারে। তীব্র বাতাস ও শিলা বৃষ্টি বাড়তি ক্ষতির আশঙ্কাও তৈরি করছে।

এর আগে শুক্রবার ইয়েলো সতর্কতা জারি ছিল ইয়র্কশায়ার, উত্তর-পূর্ব ইংল্যান্ড, লন্ডন ও দক্ষিণ-পূর্ব এলাকায়। শনিবারও দেশের প্রায় পুরো অংশে এই সতর্কতা থাকবে এবং রোববার থেকে সোমবার ভোর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে নতুন সতর্কতা কার্যকর হবে।

মেট অফিস জানিয়েছে, উষ্ণ ও আর্দ্র বাতাস এই চরম আবহাওয়ার কারণ, যেখানে পূর্ব ইংল্যান্ডের কিছু অংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

প্রধান আবহাওয়াবিদ জেসন কেলি জানান, দক্ষিণ ও মধ্য ইংল্যান্ডে গুমোট ও ভারী বৃষ্টি থাকতে পারে সারা সপ্তাহজুড়ে, তবে মাঝে মাঝে রোদও দেখা যেতে পারে।

এদিকে সাদার্ন ওয়াটার হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইট অঞ্চলে হোসপাইপ নিষেধাজ্ঞা দিয়েছে, যা সোমবার থেকে কার্যকর হবে। বিরল প্রাকৃতিক জলধারা ‘চক স্ট্রিম’ সংরক্ষণের লক্ষ্যে গার্ডেনে পানি দেওয়া, গাড়ি ধোয়া বা প্যাডলিং পুল ভরার মতো কাজ নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ সংস্থা জানিয়েছে, ২০২৫ সালের জুন ছিল অন্যতম উষ্ণতম মাস, যেখানে বৃষ্টিপাত ছিল ২০% কম। পানির চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পূর্ব ও পশ্চিম মিডল্যান্ডসে খরা ঘোষণা করা হয়েছে, যা উত্তর ইংল্যান্ডসহ বিস্তৃত অঞ্চলে পানির সংকট তৈরি করেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর