Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বার্মিংহামে খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ; ১২ বছরের কারাদণ্ড

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে একটি মর্মান্তিক ধর্ষণ মামলায় সিরীয় বংশোদ্ভূত অভিবাসী মোহাম্মদ ওয়াহিদ মোহাম্মদকে ১২ বছরের কারাদণ্ড ও ৫ বছরের সুপারভিশনে রেখে কঠোর শর্তে মুক্তি দেয়া হবে।
তথ্যমতে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ২০২৪ রাতে অপ্রাপ্তবয়স্ক মেয়েটি বাড়ি থেকে পালিয়ে বার্মিংহাম সিটি সেন্টারে পৌঁছায়। সেখানে এক গৃহহীন নারী তাকে ভিলা সুপারমার্কেটে নিয়ে যায়, যেখানে বেআইনিভাবে কাজ করত ২২ বছর বয়সী ওয়াহিদ। সে মেয়েটিকে “রাস্তা নিরাপদ নয়” বলে ভয় দেখিয়ে দোকানের ভিতরে ডেকে নেয়। পরে তাকে উপরের শোয়ার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে, যদিও মেয়েটি বারবার নিজের বয়স ১২ বছর বলে জানিয়েছিল।
বার্মিংহাম ক্রাউন কোর্টে বিচারক রডেরিক হেন্ডারসন ওয়াহিদকে “বিপজ্জনক অপরাধী” আখ্যা দিয়ে বলেন, “তুমি তার কম বয়স ও অসহায়ত্বকে পুঁজি করেছ।” অভিযুক্ত প্রথমে মেয়েটির “সম্মতি” থাকার দাবি করলেও, আদালত তাকে ধর্ষণ ও শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করে।
পুলিশ অভিযুক্তের কাস্টডি ছবি প্রকাশ করেছে, যা গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। আদালত জানিয়েছে, জেল শেষে অভিযুক্তকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হতে পারে।
উল্লেখ্য অভিযুক্ত ওয়াহিদের আইনজীবী নিকোলাস ডেভাইন তার ক্লায়েন্টের “কঠিন জীবন” ও পূর্বেকার সুনির্দিষ্ট অপরাধের রেকর্ড না থাকার কথা উল্লেখ করলেও, আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছে বলে জানা যায়।
সূত্রঃ দ্য এক্সপ্রেস

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর