Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রাশিয়ায় বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

ডেস্ক সংবাদ

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা আধুনিক ভূমিকম্প পরিমাপক ইতিহাসে বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হিসেবে রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (USGS)। এরপর পরপর দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৬.৯ এবং ৬.৩।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূমির ১৯.৩ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হেলেন জেনিসজেউইস্কি বিষয়টি নিশ্চিত করে জানান, “এই ভূমিকম্পটি ২০১০ সালের চিলি এবং ১৯০৬ সালের ইকুয়েডরের ভূমিকম্পের মতো শক্তিশালী।”

USGS-এর তথ্যমতে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল চিলিতে, ১৯৬০ সালে। যার মাত্রা ছিল ৯.৫ এবং সেটি সংঘটিত হয়েছিল বিওবিও অঞ্চলে।

ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়। জাপানের হোক্কাইডো দ্বীপে ৪ মিটার (১২ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে।

বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সুনামি সতর্কতা জারি করা হয়েছে— জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডর, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ, চীন, এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই ও লস অ্যাঞ্জেলেসে।

জাপানের আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, সাগরে সুনামি পরিস্থিতি ২৪ ঘণ্টার বেশি সময় স্থায়ী হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি লিখেছেন, “সরকারি তথ্যের হালনাগাদ সম্পর্কে সচেতন থাকুন। ভয় পাবেন না। দৃঢ় থাকুন এবং নিরাপদে থাকুন।”

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর