Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

দিরাইয়ে জুলাই বিপ্লবে আনন্দ মিছিল, সাবেক এমপি নাছির চৌধুরীর বিশাল শো ডাউন

দিরাই প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।
জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দিরাই-শাল্লার সাবেক এমপি জননেতা নাসির উদ্দিন চৌধুরীর আহ্বানে দিরাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনেরেআয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার ৯ টি ইউনিয়ন এর হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে দিরাই উপজেলা সদরে প্রবেশ করতে থাকে। এ সময় নাছির ভাই নাছির ভাই শ্লোগানে প্রকম্পিত হয় দিরাই উপজেলা সদর।
সবমিছিল দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। সেখান থেকে মিছিলটি দিরাই-বাজারে প্রবেশ করে। বৃষ্টি উপেক্ষা করে নাছির প্রেমিরা নাছির ভাই নাছির ভাই শ্লোহান দেন। তারা দাবি করেন দিরাই-শাল্লা আসনে ধানের শীষ পাওয়ার একমাত্র দাবিদার নাছির উদ্দিন চৌধুরী। মিছিল শেষে আলোচনা সভায় মিলিত হন তারা। দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার,দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পংকজ দাস, কামরুল ইসলাম পৌর কমিটির আহবায়ক কমিটি সদস্য জাকারিয়া আহমেদ , পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশিদ চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পৌর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।তাঁরা বক্তব্যে বলেন দিরাই শাল্লার আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জননেতা নাছির উদ্দিন চৌধুরীর ঘাটি। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের একমাত্র দাবিদার নাছির উদ্দিন চৌধুরী। নাছির চৌধুরী কে দল মনোনয়ন দিলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর