Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভিজিট ভিসায় সুখবর দিল কুয়েত

ডেস্ক সংবাদ

কুয়েত ভিজিট ভিসা নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ভিজিট ভিসার মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে, যা আগে ছিল সীমিত সময়ের জন্য।

এই সিদ্ধান্তের ফলে পর্যটক, পরিবার-পরিজন কিংবা অন্য যে কোনো উদ্দেশ্যে আসা দর্শনার্থীরা দীর্ঘ সময় কুয়েতে অবস্থান করতে পারবেন। তবে, ভিসার মেয়াদ বৃদ্ধি নির্ভর করবে ভিসার ধরন, কুয়েতি স্পনসরের অনুমোদন, শর্তাবলি ও সরকারের নির্ধারিত প্রক্রিয়ার ওপর।

দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ স্থানীয় সংবাদমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, “আমরা একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি। কুয়েতকে পর্যটন ও বাণিজ্যের আন্তর্জাতিক কেন্দ্রে রূপান্তর করাই লক্ষ্য।”

নতুন নীতির আওতায় এখন ভিজিট ভিসাধারীরা শুধু কুয়েতি এয়ারলাইন্সেই নয়, অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্স যেমন মিডল ইস্ট এয়ারলাইন্সেও ভ্রমণ করতে পারবেন। এর আগে পারিবারিক ভিজিট ভিসায় কুয়েতি এয়ারলাইন্স ছাড়া যাতায়াত সম্ভব ছিল না।

বাংলাদেশিদের জন্য বাড়তি স্বস্তির খবর হলো—কুয়েতের বাংলাদেশ দূতাবাস ‘ভিসা সত্যায়ন ব্যবস্থা’ চালু করেছে। এই ব্যবস্থায় নিয়োগকর্তার প্রকৃততা যাচাই করে তবেই ভিসা সত্যায়ন করা হচ্ছে। দূতাবাসের প্রতিনিধিরা সরেজমিনে কোম্পানির পরিবেশ, আবাসন ও সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন।

এর ফলে অনেক বাংলাদেশি শ্রমিক নিয়োগজালিয়াতি ও প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর