Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

স্ত্রীকে পিটিয়ে হত্যা আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

ডেস্ক সংবাদ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে অভিযুক্তের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুটি বাড়ির অন্তত আটটি কক্ষ ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আফসারুল ইসলাম। মাত্র দেড় বছর আগে তার বিয়ে হয় শ্রীপুরের বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে নুরুল ইসলামের সঙ্গে। তাদের সংসারে চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজনদের দাবি, বিয়ের কিছুদিন পরই সুইটি জানতে পারেন তার স্বামী নুরুল ইসলাম একজন মাদকাসক্ত এবং এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকেই সুইটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত। পারিবারিক বিরোধ ছিল নিয়মিত ঘটনা। স্বামী ছাড়াও তার শাশুড়ি জোবেদাও নির্যাতনে সহায়তা করতেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে হঠাৎ সুইটির মৃত্যুর খবর পান তার পরিবারের সদস্যরা। বিয়ের ঘটক নাজমুল ফোন করে এ খবর জানান। পরে তারা শ্রীপুরের বরমী গ্রামে এসে মৃতদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং রাতেই নিহতের শাশুড়ি জোবেদাকে আটক করে।

সকালে খবর ছড়িয়ে পড়ার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর ৬টার দিকে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নুরুল ইসলামের দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই বাড়ির আটটি কক্ষ এবং ভেতরের আসবাবপত্র পুড়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, “স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর