Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অসহায় ও দরিদ্র শিশুদের জন্মদিন উদযাপন

ডেস্ক সংবাদ

সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র শিশুদের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা হলরুমে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও অফিস বেইসের নিগার তাসফিয়ার সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা।এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি এম এ মতিন, ইয়ং প্রফেশনাল এডভোকেসি’র বিজয়া চিসিম, শিক্ষক সুলেমান আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রেসক্লােবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।অনুষ্ঠানে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র ১৫০ জন শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের জন্মদিবস উপলক্ষে তাদের নিয়ে কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলি তেরেজা কস্তা অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের জ্ঞান, বুদ্ধি ও বিদ্যা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর