Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইংল্যান্ডে পালাতক অপরাধী ধরতে ক্যামেরা ভ্যান চালু

ডেস্ক সংবাদ

পলাতক ও বিপজ্জনক অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করছে ইংল্যান্ডের হোম অফিস। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে, লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি-সংবলিত ক্যামেরা ভ্যান চালু করা হচ্ছে অতিরিক্ত সাতটি শহরে।

নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হবে গ্রেটার ম্যানচেস্টার, ওয়েস্ট ইয়র্কশায়ার, বেডফোর্ডশায়ার, সারে, সাসেক্স, থেমস ভ্যালি ও হ্যাম্পশায়ার এলাকায়।

এর আগে লন্ডন, এসেক্স ও সাউথ ওয়েলসে একই প্রযুক্তি ব্যবহার করে গত এক বছরে মোট ৫৮০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত আসামি ও পলাতক যৌন অপরাধীরাও ছিলেন।

ক্যামেরাগুলো পথচারীদের মুখের নির্দিষ্ট অংশ—চোখ থেকে চোয়াল পর্যন্ত স্ক্যান করে পুলিশের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে। সাদৃশ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কবার্তা পাঠানো হয় এবং সঙ্গে সঙ্গে সন্দেহভাজনকে আটক করা হয়।

পুলিশ বিভাগ বলছে, এই প্রযুক্তি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর প্রমাণিত হচ্ছে। যদিও গোপনীয়তা নিয়ে কিছু সমালোচনা রয়েছে, হোম অফিসের বক্তব্য, জননিরাপত্তার স্বার্থে এই প্রযুক্তি এখন সময়ের দাবি।

সূত্র: সামাজিক মাধ্যম

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর