Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটকের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক সংবাদ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পাটলাই নদীতে পড়ে গিয়ে মাসুম (৫) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমদের একমাত্র সন্তান।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাহিরপুর উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামের কাছে হাউসবোট ‘লালন তরী’ থেকে নদীতে পড়ে যায় শিশুটি। প্রায় পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বিকাল সাড়ে ৫টার দিকে পাটলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে প্রায় ২০ জনের একটি পর্যটক দল হাউসবোটটি ভাড়া করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিল। ভ্রমণের পথে মাসুম ও আরেক শিশু জানালার পাশে খেলছিল। হঠাৎ চলন্ত অবস্থায় জানালা দিয়ে নদীতে পড়ে যায় মাসুম।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর