Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ফ্যারাজের দাবি ভুল প্রমাণিত: ইউরোপে যেতে ব্রিটিশদের বীমার প্রমাণ লাগবে না

ডেস্ক সংবাদ

নাইজেল ফ্যারাজ সম্প্রতি বলেছেন, আগামী অক্টোবর থেকে ইউরোপ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের চিকিৎসা বীমার প্রমাণ দিতে হবে। কিন্তু ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে, তার এই দাবি সত্য নয়।

ফ্যারাজ বলেছিলেন, ১২ অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নিয়ম চালু হলে, যাত্রীদের ভ্রমণ বীমা দেখাতে হবে। তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে, এই নিয়মে বীমার কোনও শর্ত নেই।

নতুন নিয়ম কী বলছে?
১২ অক্টোবর থেকে ছয় মাসের জন্য ইউরোপে নতুন “এন্ট্রি-এক্সিট সিস্টেম (EES)” চালু হবে। এই নিয়মে ব্রিটিশ নাগরিকদের আঙুলের ছাপ এবং মুখের বায়োমেট্রিক্স দিতে হতে পারে। কিন্তু অতিরিক্ত কোনো কাগজপত্র, যেমন ভ্রমণ বীমা, জমা দেওয়ার দরকার হবে না।

ইউরোপে ভ্রমণের জন্য ব্রিটিশদের যেগুলো লাগবে:

  • ভ্রমণের উদ্দেশ্য জানাতে হবে (যেমন: ভ্রমণ, ব্যবসা বা আত্মীয়দের দেখা)।

  • থাকার জন্য পর্যাপ্ত টাকা এবং বুকিংয়ের প্রমাণ দিতে হবে।

  • যুক্তরাজ্যে ফিরে আসার বা অন্য দেশে যাওয়ার টিকিট থাকতে হবে।

অনেক যাত্রী, বিশেষ করে বয়স্ক বা অসুস্থরা, ভ্রমণ বীমা বাধ্যতামূলক হওয়ার খবরে চিন্তিত হয়েছিলেন। কারণ বীমার খরচ অনেক সময় ছুটির খরচের চেয়েও বেশি হয়। তাই তারা এখনো ‘গ্লোবাল হেলথ ইন্স্যুরেন্স কার্ড (GHIC)’ ব্যবহার করছেন, যা ইউরোপে কিছু চিকিৎসা খরচ কভার করে।

ফ্যারাজের এই মন্তব্য নিয়ে ইউরোপীয় কমিশন বা অন্যান্য সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে – এটি সত্য নয় এবং ভ্রমণ বীমা বাধ্যতামূলক করার কোনো পরিকল্পনা নেই।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর