Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

ডেস্ক সংবাদ

শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ।

মৌলভীবাজারের কমলগঞ্জের নব‍্য চালু হওয়া শমশেরনগর হাসপাতাল -এ দিনবয়াপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ঐ প্রতিষ্ঠানের
চিকিৎসকরা সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।

ইংল্যান্ড ভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড এর সহায়তা ও শমশেরনগর হাসপাতালের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের জন‍্য আগে থেকেই নিবন্ধন করে কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের সেবা গ্রহণ করে। শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, গত ২ দিন বিভিন্ন এলাকায় প্রচারণা করলে রোগীরা আগে থেকেই নিবন্ধন করে আজ সোমবার শমশেরনগর হাসপাতাল এসে চিকিৎসা সেবা গ্রহণ করে। আগত রোগীরা এসে স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার আব্দুল মানান,ডাক্তার ইমরান আহমেদ ও ডাক্তার মোজাহের হোসেনের নেতৃত্বে ৩ শতাধিক আগত রোগীদের সেবা প্রদান করা হয়। ডাক্তারদের সহযোগীরা ছিলেন শুকুর মাহমুদ,সুমন মিয়া,মিলিয়া বেগম,সুজন ও মোস্তাকিম মিয়া।

ডাক্তার মোজাহের হোসেন বলেন, খুবই সুন্দর পরিবেশে ও ভালো ব্যবস্থাপনায় ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর থেকে ছানি পড়া ৫৫ জনকে বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর