Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্য থেকে আসছে তিনটি এলএনজি কার্গো

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্য থেকে তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১,৪৪২ কোটি ৩ লাখ টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই গ্যাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কোম্পানি মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে কার্গোগুলো কেনা হবে।

প্রথম কার্গোটি (৪২তম) ১৯-২০ অক্টোবর ২০২৫ সালের মধ্যে দেশে আসবে। এর ব্যয় হবে ৪৮০ কোটি ৬৭ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার।

দ্বিতীয় কার্গোটি (৪৩তম) ৬-৭ অক্টোবর ২০২৫ সালের জন্য নির্ধারিত। এতে ব্যয় হবে ৪৭৬ কোটি ৪৮ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ধরা হয়েছে ১১.৩৪ ডলার।

তৃতীয় ও শেষ কার্গো (৪৪তম) ২৮-২৯ অক্টোবর ২০২৫ সময়ে আসবে। এতে ব্যয় হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউর মূল্য নির্ধারণ করা হয়েছে ১১.৫৪ ডলার।

সরকার আশা করছে, এসব এলএনজি আমদানির মাধ্যমে দেশে গ্যাসের চাহিদা কিছুটা মেটানো সম্ভব হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর