Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ব্রিটেনগামী ফ্রিজ লরি থেকে ১৩ অবৈধ অভিবাসী উদ্ধার

ডেস্ক সংবাদ

ফ্রান্সের সেন্ট-হিলেয়ার-কটেস এলাকায় একটি ফ্রিজ লরি থেকে ১৩ জন অবৈধ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ক্যালাইস থেকে প্রায় ৪৫ মাইল দূরের একটি বিশ্রামস্থলে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজন নাবালক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে জানা গেছে, ইরিত্রিয়ান অভিবাসীরা মরক্কো থেকে চেরি টমেটো বহনকারী একটি রেফ্রিজারেটেড লরির পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। চালক ঘুমাচ্ছিলেন বলে তারা তা করতে সক্ষম হয়। দীর্ঘ সময় চরম ঠাণ্ডায় আটকা থাকায় অভিবাসীরা অসুস্থ হয়ে পড়েন।

এক প্রত্যক্ষদর্শীর চিৎকার শুনে খবর দিলে বিকেল ৩টার দিকে জরুরি সেবা, প্যারামেডিক ও জেন্ডার্ম বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর চারজনকে হাইপোথার্মিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ প্রাপ্তবয়স্কদের জিজ্ঞাসাবাদে নিয়েছে এবং নাবালকদের সামাজিক সেবা বিভাগ ও একটি অভিবাসী সহায়তা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

পা-দে-ক্যালাইস অঞ্চলের প্রিফেকচারের চিফ অব স্টাফ ক্রিশ্চিয়ান ভেদেলাগো বলেন, “তাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা ফ্রিজের ভেতরে ছিল।”

ফ্রিজ লরির মাধ্যমে বিপজ্জনক অভিবাসন নতুন নয়। ২০১৯ সালে যুক্তরাজ্যের গ্রেজে এক ফ্রিজ লরি থেকে ৩৯ জন ভিয়েতনামি নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। ২০০০ সালে ডোভার বন্দরে ৫৮ জন চীনা অভিবাসী একইভাবে প্রাণ হারান।

বিশেষজ্ঞদের মতে, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা বাড়লেও লরি ব্যবহার করে অবৈধ অভিবাসন এখনও উদ্বেগজনক হারে চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর