Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অবস্থিত একটি সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত স্টেশনটিতে এই বিস্ফোরণ ঘটে। এতে একটি যাত্রীবাহী বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি স্টেশনের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিনসহ ছয়জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, ঘটনার সময় তারা স্টেশনের তিনতলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগার চিৎকার শুনে ঘুম ভাঙে। প্রাণে বাঁচতে তিনজন তিনতলা থেকে লাফিয়ে নিচে নামেন। বিস্ফোরণের সময় একটি বাসে গ্যাস ভরছিল।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে পুরো স্টেশন ও আশপাশের যানবাহন পুড়ে যায়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর