Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি

ডেস্ক সংবাদ

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লুনী সাতবাক ও প্রতাপপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি খোলা চিঠি দিয়েছে এলাকাবাসী।

২২ আগস্ট তারিখে পাঠানো এই খোলা চিঠিতে বলা হয়েছে, লুনী সাতবাক ও প্রতাপপুর নদী দিয়ে সাধারণ মানুষের চলাচলের একমাত্র খেয়াঘাটটি বন্ধ করে একটি সংঘবদ্ধ চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এ কাজে তারা সন্ত্রাসী কায়দায় পরিবেশ, কৃষিজমি, বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অবৈধভাবে উত্তোলিত বালুগুলো প্রতিদিন ট্রাক ভর্তি করে রাধানগর-লুনী সড়ক দিয়ে পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার একমাত্র চলাচলের রাস্তারও মারাত্মক ক্ষতি হচ্ছে।

স্থানীয়রা জানান, বালু উত্তোলনের এসব কার্যক্রমের কোনো সরকারি অনুমোদন বা ইজারা নেই। বহুবার মৌখিকভাবে আপত্তি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি চাঁদার বিনিময়ে এসব অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করছেন।

চিঠির মাধ্যমে এলাকাবাসীর পক্ষে সচেতন যুব সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জনজীবন ও পরিবেশ রক্ষা করা যায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর