Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনগামী ফ্লাইটে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন বিমানবালা

ডেস্ক সংবাদ

ব্রিটিশ এয়ারওয়েজের এক নারী কেবিন ক্রুকে (বিমানবালা) লন্ডনগামী ফ্লাইটের টয়লেটে নগ্ন ও মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়া থেকে হিথ্রো অভিমুখী একটি ফ্লাইটে, মাঝ আকাশে। অভিযুক্ত ৪১ বছর বয়সী হ্যাডেন পেন্টেকস্ট নামের ওই বিমানবালাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয় এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়, ওই সময় পেন্টেকস্ট উত্তেজিত হয়ে বকাবকি করছিলেন ও ঘামছিলেন। তার শরীরে মেথামফেটামিন ও অ্যামফেটামিন সেবনের প্রমাণ মিলেছে।

বিমান ছাড়ার আগে রুটিন সিকিউরিটি চেকের সময় তার ম্যানেজার তাকে ডাকলেও তিনি সাড়া দেননি। পরে সহকর্মীরা তাকে বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় খুঁজে পান। তিনি পেট ব্যথার অজুহাত দেখিয়ে পোশাক পরিবর্তনের কথা বলেই গা ঢাকা দেন।

ঘটনার পর বিমানে থাকা কর্মীরা প্রতি ২০ মিনিট অন্তর তার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন। তার চোখের পাতা ছিল অস্বাভাবিকভাবে প্রসারিত এবং হৃদস্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। হিথ্রোতে অবতরণের পর প্যারামেডিকরা তাকে হাসপাতালে নিয়ে যান।

পেন্টেকস্টকে মাদকাসক্ত অবস্থায় দায়িত্ব পালনের দায়ে দোষী সাব্যস্ত করেছে উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালত। আপাতত তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে পরবর্তী শুনানির জন্য আইলওয়ার্থ ক্রাউন কোর্টে হাজির হতে হবে। সেখানে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়া হবে।

বিষয়টি নিয়ে মন্তব্য জানতে ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি, তবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর