Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভিক্ষুকের বাসায় মিলল সোনা ও লাখ টাকার নগদ

ডেস্ক সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক নারী ভিক্ষুকের বাসা থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা ও তিন ভরি এক আনা সোনা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত তসলিমা আক্তার (৪৮), সাতকানিয়ার বাসিন্দা। সোমবার (২৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, তসলিমা প্রকৃত ভিক্ষুক নন—ভিক্ষুক সেজে চুরি করাই তার মূল পেশা। ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ব্যাগ থেকে কৌশলে প্রায় দুই ভরি সোনা চুরি করেন তিনি। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তল্লাশিতে তার বাসা থেকে পাঁচটি আংটি, দুটি চেইন, চার জোড়া কানের দুল ও দুটি নাকফুলসহ মোট তিন ভরি এক আনা স্বর্ণালংকার এবং নগদ সাড়ে চার লাখ টাকা জব্দ করা হয়েছে। চুরি হওয়া আংটি ও একজোড়া কানের দুল ভুক্তভোগী শনাক্ত করেছেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তসলিমাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর