Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চিকন শিশুকে মোটা বলায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগরে এক শিশুকে মোটা বলায় পরিহাস করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। এতে নারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় উভয়পক্ষ থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিকভাবে চিকন এক শিশুকে সহপাঠীরা ‘মোটা’ বলে ঠাট্টা করায় উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর শাখারিয়ার দাস পাড়ায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির পর মারামারি শুরু হয়। লাঠি, রড, দা ও হাসুয়া নিয়ে উভয় পক্ষ একে অপরের বাড়িতে হামলা চালায়।

ঘটনায় কমপক্ষে তিন নারীসহ দশ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কিছুজনের মাথা কাটা ও হাত ভাঙার খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী প্রশান্ত কুমার দাস অভিযোগ করেছেন, অপর পক্ষ বেআইনিভাবে তাদের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। তার ভাইপো মাইকেল দাসকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় এবং হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। এছাড়া তাঁর পকেট থেকে টাকা ও সোনার আংটিও ছিনিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে সোনা দাস অভিযোগ করেন, তাদের পরিবারের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি নিজেও মারধরের শিকার হয়েছেন এবং তাদের পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগও করেছেন।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর