Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দেখতে গ্যালারিতে মানতে হবে ১২ নির্দেশনা

ডেস্ক সংবাদ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শনিবার (৩০ আগস্ট)। মাঠে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবারও কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের জন্য ১২টি নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

বিসিবির নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো:

✅ মানতে হবে যেসব নিয়ম:

১. বিসিবির নিয়ম ও স্পনসরদের বাণিজ্যিক শর্তাবলি মেনে চলতে হবে।
২. নিচের জিনিসপত্র নিষিদ্ধ:
 - আগ্নেয়াস্ত্র, আতশবাজি, ম্যাচ-লাইটার, সিগারেট
 - ভিডিও/প্রফেশনাল ক্যামেরা
 - কাচ/কর্কযুক্ত বোতল, ক্যান
 - লাঠিসহ পতাকা, ভুভুজেলা, বাঁশি
 - খাবার, পানীয়, ছুরি, আয়না ইত্যাদি
 - যেকোনো বস্তু যা নিরাপত্তা ঝুঁকি বলে বিবেচিত হবে
৩. গ্যালারিতে কোনো দুর্ঘটনা বা ক্ষতির দায় বিসিবির নয়।
৪. উপদ্রব সৃষ্টিকারী দর্শককে প্রবেশে বাধা বা গ্যালারি থেকে বের করে দেওয়া হবে।
৫. বাইরে থেকে খাবার/পানীয় আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৬. অনুমোদনহীন কোনো ব্র্যান্ডিং বা প্রচারণা করা যাবে না।
৭. ম্যাচ ফিক্সিং বা দুর্নীতির চেষ্টায় জড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৮. বাজি খেলা বা বিস্ফোরক ব্যবহার নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
৯. বাজির সঙ্গে জড়িতরা আইন প্রয়োগকারী সংস্থা ও দুর্নীতি দমন ইউনিটের নজরে পড়বে।
১০. স্টেডিয়ামের সব স্ট্যান্ডে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
১১. আইসিসির বৈষম্যবিরোধী নীতি না মানলে গ্যালারি থেকে বহিষ্কার করা হবে।
১২. জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো বিষয়ের ভিত্তিতে কাউকে অপমান বা হেনস্তা করলে ফৌজদারি অপরাধে গণ্য হবে এবং তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর