Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যের আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে পারবে না ইসরাইলি কর্মকর্তারা

ডেস্ক সংবাদ

আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শনীতে (DSEI) ইসরাইলি সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। তবে ইসরাইলি প্রতিরক্ষা শিল্পের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যেগুলো ব্রিটিশ অংশীদারিত্বে পরিচালিত, প্রদর্শনীতে অংশ নিতে পারবে।

যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত গাজায় চলমান সংকটের প্রেক্ষিতে নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ইসরাইল গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সরকারি মুখপাত্র বলেন, “গাজায় ইসরাইলি হামলা আরও বাড়ানো ছিল একটি ভুল সিদ্ধান্ত। তাই আমরা নিশ্চিত করছি, ২০২৫ সালের প্রদর্শনীতে কোনো ইসরাইলি সরকারি প্রতিনিধি অংশ নিতে পারবে না।”

তিনি আরও বলেন, “এই সংকটের সমাধানে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা জরুরি।”

এ সিদ্ধান্তের ফলে ইসরাইল এবার সরকারি প্রদর্শনী স্টল স্থাপন করতে পারবে না। তবে ইসরাইলি কোম্পানি—যেমন এলবিট সিস্টেমস, রাফায়েল, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইউভিশন—প্রদর্শনীতে উপস্থিত থাকবে।

ইসরাইল এই নিষেধাজ্ঞাকে “বৈষম্যমূলক ও অপ্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ” বলে নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, DSEI হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র প্রদর্শনী, যা প্রতি বছর লন্ডনের এক্সসেল সেন্টারে অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে বেসরকারি সংস্থা ক্ল্যারিয়ন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, যার পেছনে ব্রিটিশ সরকার ও সেনাবাহিনীর সমর্থন রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

uk bangla-800x445
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০২৬/২৭ শিক্ষাবর্ষে স্কুল পোশাক অনুদানের আবেদন গ্রহণ চলছে
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০২৬/২৭ শিক্ষাবর্ষে স্কুল পোশাক অনুদানের আবেদন গ্রহণ চলছে
লন্ডনে তীব্র তাপপ্রবাহে ‘রেড অ্যালার্ট’: বন্ধ স্কুল-দোকানপাট, জীবনহানির চরম ঝুঁকি
লন্ডনে তীব্র তাপপ্রবাহে ‘রেড অ্যালার্ট’: বন্ধ স্কুল-দোকানপাট, জীবনহানির চরম ঝুঁকি
লন্ডনে তীব্র তাপপ্রবাহে ‘রেড অ্যালার্ট’: বন্ধ স্কুল-দোকানপাট, জীবনহানির চরম ঝুঁকি
লন্ডনে বায়ুদূষণজনিত মৃত্যু ৪০% কমেছে
লন্ডনে বায়ুদূষণজনিত মৃত্যু ৪০% কমেছে
লন্ডনে বায়ুদূষণজনিত মৃত্যু ৪০% কমেছে
দুই বছরেই পতন: লেবার পার্টি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় বিদায়
দুই বছরেই পতন: লেবার পার্টি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় বিদায়
দুই বছরেই পতন: লেবার পার্টি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় বিদায়
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও টিকতে পারলেন না, বিদায় স্টারমার!
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও টিকতে পারলেন না, বিদায় স্টারমার!
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও টিকতে পারলেন না, বিদায় স্টারমার!
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম

সম্পর্কিত খবর