Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে এনআরবি ব্যাংকের সহায়তায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, স্বীকৃতি প্রদান ও নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো ‘সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন ২০২৫’। এনআরবি ব্যাংক পিএলসির সহযোগিতায় এবং বুম বক্স কমিউনিকেশন্স-এর আয়োজনে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে সিলেটের ১২ জন কৃতী নারী উদ্যোক্তাকে প্রদান করা হয় ‘অপরাজিতা অ্যাওয়ার্ড’।

শনিবার (৩০ আগস্ট) নগরীর আরামবাগ এলাকার একটি অভিজাত কনভেনশন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকের এই সম্মাননা কেবল একটি পুরস্কার নয়, বরং এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে।”

দিনব্যাপী আয়োজিত সম্মেলনে নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্বের বিকাশ নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সিলেটসহ সারা দেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা আরও সহজ করতে হবে এবং তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।

বুম বক্স কমিউনিকেশন্সের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে এবং নাহিদা খান সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক খালেদ আহমদ, ইউএস এম্বাসি ঢাকার এক্সচেঞ্জ অ্যালামনাই সাইদা জামিলা বকুল জুঁথি, এনআরবি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজী, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড. মিহির কান্তি চৌধুরী, ইফফাত আরা খান, মিলাদ হোসেন, মাজহারুল ইসলাম জয়নাল, পিংকি রোজারিও রোজ, মাছাঃ শামছুন্নাহার সুমা প্রমুখ।

বুম বক্স কমিউনিকেশন্সের উদ্যোগে আয়োজিত সিলেট উইমেনস এন্টারপ্রেনারশিপ সামিট-২০২৫ ও ‘অপরাজিতা’ অনুষ্ঠানে যে ১২ জন নারী উদ্যোক্তা সম্মাননা পান তারা হলেন— রাবেয়া খান আহমেদ, শামা হক চৌধুরী, ফারমিস আক্তার, রাধাবতী দেবী, মনোজাহা পলী ইসলাম, বিলকিস আক্তার সুমি, ফেরদৌসি মোহিউদ্দিন, শেলিনা আক্তার চৌধুরী, তাহিয়া তালবিয়া মিম, তৌহিদা টাম্মি, শান্তনা দেবী এবং বর্ণালী দাস তৃষা।
অনুষ্ঠানে প্রায় ৫০০ নারীর উপস্থিতিতে দিনব্যাপী আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর