Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেশে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে: ডা. তাসনিম জারা

ডেস্ক সংবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ,বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত এই সভা ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সন্ধ্যা ৭টায় সিলেটের জেল রোডস্থ হোটেল রুতবাহ-তে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান, এবং সঞ্চালনায় ছিলেন মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদিক মোহাম্মদ খায়রুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন জেলা প্রচার সমন্বয়কারী হাফিজ মাওলানা মুফতি ছালিম আহমদ খান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “দেশে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতির পরিবর্তন আনতে হলে আমাদের শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য প্রয়োজন নতুন সংবিধান ও ক্ষমতার কাঠামোর আমূল সংস্কার। জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় (উত্তরাঞ্চল) সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলী এবং কেন্দ্রীয় (উত্তরাঞ্চল) সংগঠক জনাব নাহিদ উদ্দিন তারেক।
সভার আলোচনায় সংগঠনের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে ও জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি, শ্রমিক উইং এবং এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভার সমাপ্তি ঘোষণা করা হয় ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকারের মাধ্যমে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর