Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের রাধাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে

পুলিশ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে স্থানীয় দুই সিএনজি চালকের মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে রাধাপুর ও দীঘলবাঁক গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের আগে উভয় পক্ষ থেকেই মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। পরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে, যাতে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সাব্বির হোসেন নিহত হন।

প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গুরুতরদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে বানিয়াচং সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।”

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পেছনে উসকানিদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর