Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্রিটেনে অপ্রাপ্তবয়স্ক যুগলের বিয়ে পড়িয়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মগুরু

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনে অপ্রাপ্তবয়স্ক এক যুগলের বিয়ে পড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ধর্মীয় নেতাকে। অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফ ওসমানী (৫২)। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং স্থানীয়ভাবে পরিচিত ইমাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে নর্থহ্যাম্পটনের একটি মসজিদে ১৬ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর মধ্যে ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ওসমানী। তবে ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের মধ্যে বিয়ে নিষিদ্ধ, এমনকি উভয়ের সম্মতি থাকলেও।

এই অভিযোগের ভিত্তিতে আশরাফ ওসমানীর বিরুদ্ধে ‘অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার, ক্রাইম অ্যান্ড পুলিশিং অ্যাক্ট’–এর ১২১ নম্বর ধারা অনুযায়ী মামলা করা হয়েছে, যা ‘ম্যারেজ অ্যান্ড সিভিল পার্টনারশিপ (মিনিমাম এজ) অ্যাক্ট ২০২২’-এর সংশোধনী দ্বারা প্রযোজ্য হয়েছে।

নর্থহ্যাম্পটনের অ্যাবিংটন অ্যাভিনিউ এলাকার বাসিন্দা ওসমানীকে আগামী ১১ সেপ্টেম্বর নর্থহ্যাম্পটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ আইন অনুযায়ী, ২০২২ সালের সংশোধিত বিধানে ১৮ বছরের নিচে কোনো ব্যক্তির বিয়েকে আইনি বৈধতা দেওয়া হয় না, তা ধর্মীয় কিংবা সামাজিক যেকোনো প্রক্রিয়ায় সম্পন্ন হলেও।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর