Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আল সাবাবীনের ইউকে গমন উপলক্ষে ছাত্রদল ইউকে শাখার মতবিনিময়

ডেস্ক সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) ইউকে শাখার সাবেক নেতা আল সাবাবীনের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ইউকে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দ এবং বিএনপি সমর্থিত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রস্তাব নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা হয়।

নেতৃবৃন্দ বলেন, এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাস্তব রূপায়ণ। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

সভায় বক্তারা বিগত ১৭ বছর বিএনপিকে সংগঠিত ও পরিচালনায় তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন এবং বলেন, “তারেক রহমানই আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন – আমরা সেই আশায় এগিয়ে যাচ্ছি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল ইউকে শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি খান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, এবং নোমান হাসনাত। এছাড়াও উপস্থিত ছিলেন ইউকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আনাম তানিম, জুল আফরোজ, শামসুজ্জামান, মনির আহমেদ, আতিকুর রহমান, মো: মাহাদি হাসান, নুরুজ্জামান রাজন, নাজমুল কবির, আয়ুব মোহাম্মদ, কাউসার আহমেদ প্রমুখ।

সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর