Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু

ডেস্ক সংবাদ

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার আইয়ুব আলী (৬০) এবং নগরীর কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৪)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান জানান, ভিড় ও গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে পদদলনের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, মোট ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর