Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সম্পত্তি বিতর্কে একের পর এক মন্ত্রিত্ব হারাচ্ছেন ব্রিটিশ নারী রাজনীতিকরা

ডেস্ক সংবাদ

ব্যক্তিগত সম্পত্তি ও কর সংক্রান্ত বিতর্কে জড়িয়ে একের পর এক ব্রিটিশ নারী রাজনীতিক মন্ত্রিত্ব হারাচ্ছেন। সর্বশেষ ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেয়নার পদত্যাগ করায়, এই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। তার আগে একই কারণে লেবার পার্টির দুই শীর্ষ নেত্রী টিউলিপ সিদ্দিক ও রুশানারা আলীও মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন।

রেয়নারের বিরুদ্ধে অভিযোগ, তিনি হোভ এলাকায় একটি নতুন ফ্ল্যাট কেনার সময় কর জটিলতা ও বড় অঙ্কের বন্ধকী ঋণে জড়িয়ে পড়েন। এই ফ্ল্যাট কেনায় তার ব্যক্তিগত সঞ্চয় ও পারিবারিক সম্পত্তি বিক্রি ব্যবহার করা হলেও, কর পরিশোধে গড়মিল থাকায় জনমনে অসন্তোষ দেখা দেয়। ভবনের দেয়ালে ‘কর ফাঁকিদাতা’ লেখা গ্রাফিতিও আঁকা হয়। পদত্যাগের পর তার আয় বছরে প্রায় ৬৭ হাজার পাউন্ড কমে গেছে, যা দিয়ে মাসিক প্রায় ৪ হাজার পাউন্ডের ঋণ কিস্তি চালানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে রয়েছে প্রায় ৫৩ হাজার পাউন্ডের কর বকেয়া ও সম্ভাব্য জরিমানা।

এর আগে গৃহহীনতা বিষয়ক মন্ত্রী রুশানারা আলী সমালোচনার মুখে পদত্যাগ করেন। অভিযোগ, তিনি একদিকে সরকারের রেন্টার্স রাইটস বিল সমর্থন করছিলেন, অন্যদিকে নিজেই ভাড়াটিয়াদের উচ্ছেদ ও ভাড়া বৃদ্ধি করে ওই আইনের সঙ্গে সাংঘর্ষিক আচরণ করেন।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে পদত্যাগ করেন। তার পরিবারের সম্পত্তি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সূত্রে বিতর্ক তৈরি হয়। যদিও তদন্তে কোনো অনিয়ম পাওয়া যায়নি, কিন্তু সুনামহানির কারণে তিনিও সরে দাঁড়ান।

বিশ্লেষকরা বলছেন, যখন ব্যক্তিগত সম্পদের স্বার্থ জনস্বার্থ ও রাজনৈতিক দায়িত্বের সঙ্গে সংঘর্ষে পড়ে, তখন পরিণতি হয় ভয়াবহ। বিশেষ করে আবাসন, দুর্নীতি দমন ও গৃহহীনতা বিষয়ক দায়িত্বে থাকা এই তিন নারী মন্ত্রীরই একে একে পদত্যাগ করা লেবার সরকারের জন্য বড় সংকেত।

পদত্যাগের পর রেয়নার, সিদ্দিক ও রুশানারা আলী এখন ব্যাকবেঞ্চ এমপি হিসেবে নিজ নিজ এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তবে তাদের প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। বিশেষ করে রেয়নারের আর্থিক সংকট এতটাই গুরুতর যে, তাকে হয়তো তার ফ্ল্যাট বিক্রি করতেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লেবার সরকারের জন্য এই ধারাবাহিক পদত্যাগ এখন রাজনৈতিক সততা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর