Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মালয়েশিয়ায় চোরাচালান করা সিগারেট ও নগদ অর্থসহ বাংলাদেশি আটক

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ার ফেডারেল রিজার্ভ ফোর্স (পিএসপি) এক অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া সিগারেট ও নগদ অর্থসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। অভিযানে তার কাছ থেকে প্রায় ৯৪ হাজার রিংগিট মূল্যের সিগারেট, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি এলাকায় অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে আটক করা হয়। তিনি একটি টয়োটা ক্যামরি গাড়িতে অবস্থান করছিলেন।

তবে তদন্তের স্বার্থে এখনো আটক ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

অভিযানে যা যা জব্দ করা হয়েছে:

  • নগদ অর্থ: ৭,৩৬৪ মালয়েশিয়ান রিংগিত

  • মোবাইল ফোন: ২টি

  • গাড়ি: ১টি (টয়োটা ক্যামরি)

  • চোরাচালানকৃত সিগারেট: আনুমানিক মূল্য ৯৪,৩৫৭ রিংগিত

পিএসপি কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোসলি এমডি ইউসুফ জানান, গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ছিল চোরাচালানের সিগারেট। আটক ব্যক্তি তার বৈধ ভ্রমণের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

কোন ধারায় মামলা?

আটক বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ার নিম্নোক্ত আইনে মামলা করা হয়েছে:

  • ১৯৬৭ সালের কাস্টমস অ্যাক্ট: ধারা ১৩৫(১)(ডি)

  • ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট: ধারা ৬(১)(সি)

  • ১৯৭৬ সালের আবগারি আইন: ধারা ৭৪

পরবর্তী তদন্তের জন্য তাকে ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ সদর দফতরে (আইপিডি) হস্তান্তর করা হয়েছে।

পুলিশের মন্তব্য

কমান্ডার রোসলি বলেন, “এই ধরনের যৌথ অভিযান আইন প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চোরাচালানের মতো অপরাধ শুধু সরকারের রাজস্বেই ক্ষতি করে না, বরং দেশের নিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাপনেও বিঘ্ন ঘটায়।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর