Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে: জেলা প্রশাসক

ডেস্ক সংবাদ

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ শুধুমাত্র পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। ব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে হকার ও মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, “পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আগামী শনিবার থেকেই কিনব্রিজের দুই প্রান্তে রুদ্ধ করার কাজ শুরু হবে। এটি শুধু হেঁটে চলাচলের জন্য খোলা থাকবে।”

১৯৩৩ সালে নির্মিত ১,১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের এই লোহার সেতুটি ১৯৩৬ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে সেতুটির নামকরণ করা হয় “কিনব্রিজ”। লাল ধনুকাকৃতির আকর্ষণীয় স্থাপনাটি পর্যটকদের কাছেও অন্যতম গন্তব্য।

২০১৯ সালে ব্রিজের ওপর সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিছুদিনের মধ্যেই স্থানীয় চাপে ও নজরদারির অভাবে লোহার বেষ্টনী সরিয়ে রিকশা চলাচল শুরু হয়। সময়ের ব্যবধানে হকার, বাইক এবং অন্য যানবাহনও ফের চলাচল শুরু করে।

জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণে আপত্তি ওঠায় ঘড়িঘরের প্রস্তাবিত স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে। জেলা প্রশাসক জানান, “এখন অন্য কোথাও উপযুক্ত স্থান খুঁজে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।”

সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় ট্রাক পার্কিং-এর বিষয়ে জেলা প্রশাসক বলেন, “এই এলাকায় আর ট্রাক পার্ক করতে দেওয়া হবে না। শনিবার থেকেই এলাকা পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু হবে।”

সিলেট নগরীর ফুটপাত ও সড়কে হকারদের দখল প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, “সিটি করপোরেশনের একটি পুনর্বাসন প্রকল্প ছিল, জায়গাও নির্ধারিত ছিল। এটিকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে। নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর