Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নেপালে সংসদ বিলুপ্ত, নির্বাচন মার্চ ২০২৬-এ

ডেস্ক সংবাদ

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটির সংসদ ভেঙে দিয়ে আগামী বছরের মার্চ মাসে নতুন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দেন। প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষণা অনুযায়ী, নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৫ মার্চ

এর আগে গতকাল (শুক্রবার) রাত ৯টার দিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছয় মাস মেয়াদি একটি ছোট মন্ত্রিসভার সরকার গঠিত হয়েছে, যার মূল দায়িত্ব হবে আগামী নির্বাচনের আয়োজন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আসে প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল ও চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত জেন-জির প্রতিনিধিদের মধ্যে আলোচনা শেষে। এর মধ্য দিয়ে তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন।

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা সুশীলা কার্কি ছিলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে তিনি তরুণ প্রজন্মের (বিশেষ করে জেন-জির) মধ্যে বেশ জনপ্রিয়।

গত সপ্তাহে নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে রাজপথে নামে জেন-জিরা। ৮ সেপ্টেম্বর পার্লামেন্টে ঢোকার চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বিক্ষোভকারী নিহত হন। এরপর দেশজুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন।

জনরোষ বাড়তে থাকলে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। একইদিন বিক্ষুব্ধ জনতা সাবেক দুই প্রধানমন্ত্রী ও একাধিক মন্ত্রীর বাসভবনে হামলা চালায়। ঘটনাচক্রে অর্থমন্ত্রীকেও জনতার রোষানলে রাস্তায় মারধরের শিকার হতে হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর