Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পারিবারিক কলহে বড় ভাইকে ছোট ভাই কুপিয়ে হত্যা

ডেস্ক সংবাদ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে।

নিহত সালাউদ্দিন শেখ (৩৫) ভদ্রাসন উত্তর পাড়া গ্রামের জাহাজান শেখের ছেলে। অভিযুক্ত আলা উদ্দিন তার ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে জরুরি কাজে ঢাকায় ছিলেন সালাউদ্দিন। এদিন রাতে মাদকাসক্ত আলা উদ্দিন সালাউদ্দিনের স্ত্রীর ঘরে প্রবেশ করলে স্ত্রীর চিৎকারে সে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মোবাইল ফোনে খবর পেয়ে শুক্রবার সকালে ঢাকাগামী সালাউদ্দিন বাড়ি আসেন। বিষয়টি জানতে চাইলে ছোট ভাইয়ের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আলা উদ্দিন বটি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত সালাউদ্দিনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন ও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর