Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভুয়া বিয়েতে গ্রেফতার ও দেশে ফেরত পাঠানো হবে বিদেশিদের: মালয়েশিয়া

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে স্থায়ী বাসিন্দা (পিআর) মর্যাদা ও ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা বাড়ছে—বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর বিদেশিদের মধ্যে। এসব বিয়ের মাধ্যমে বিদেশিরা ব্যাংক ঋণ, ব্যবসার অনুমতি ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন। পরে অনেকেই তাদের স্থানীয় স্ত্রীদের তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করছেন।

এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, পারিবারিক উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য বিয়েকে ব্যবহার করা হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রমাণ মিললে অভিযুক্তদের গ্রেফতার, বিচার ও সাজা শেষে কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তিনি আরও বলেন, যারা দীর্ঘমেয়াদি সামাজিক পাস (PLS) নিয়ে মালয়েশিয়ায় আছেন, তাদের বৈধভাবে কাজের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সন্দেহজনক দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ পরিদর্শনের মাধ্যমে তদন্ত করা হচ্ছে।

অভিযানের জন্য অভিবাসন বিভাগ (JIM) যৌথভাবে পুলিশের (PDRM), জাতীয় নিবন্ধন বিভাগের (JPN), ইসলামিক কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে।

সরকারের স্পষ্ট বার্তা: “বিয়ে ব্যবসার টিকিট নয়। ভুয়া বিয়ের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর