Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

ডেস্ক সংবাদ

কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের আবুল কালামের ছেলে বোরহান।

ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টার মধ্যে। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা আলী আকবরকে রাস্তায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী আলী আকবর ওই গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি দীর্ঘদিন শ্বশুরবাড়িতে বসবাস করছেন। পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে ছোট ছেলেকে বিদেশে পাঠানোর জন্য তিনি বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে না পারায় বোরহান অতিরিক্ত সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে এ নির্যাতনের ঘটনা ঘটান।

বিষয়টি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলী আকবরের বড় ছেলে ইব্রাহীম অভিযোগ করে বলেন, “আমার বাবা দুই বছর আগে ৭০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এখন বোরহান সুদের অজুহাতে ১ লাখ ৫০ হাজার টাকা আদায়ের চেষ্টা করছে এবং সেই কারণেই তাকে রাস্তায় খুঁটিতে বেঁধে অপমান ও নির্যাতন করা হয়েছে। আমরা এর বিচার চাই।”

অভিযুক্ত বোরহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “দুই বছর আগে ৬ মাসের শর্তে আমি তাকে টাকা ধার দিই। দীর্ঘ সময় পার হলেও সে টাকা ফেরত দেয়নি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হই। তাই বাধ্য হয়ে আমি তাকে খুঁটিতে বেঁধেছিলাম।”

তবে সুদের টাকা দাবি করার বিষয়ে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি সুদের ভিত্তিতে টাকা দিইনি।”

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর