Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ঘুষিতে বিমানের মনিটর ভাঙলেন লন্ডনফেরত যাত্রী, ক্ষতি ১১ লাখ টাকা

ডেস্ক সংবাদ

সিলেট-লন্ডন রুটের একটি বিমানের ফ্লাইটে ঘুষি মেরে বিমানের একটি অত্যাধুনিক মনিটর ভেঙে ফেলেছেন এক যাত্রী। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রীকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে লন্ডন থেকে আসা বিজি-২০১ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত যাত্রীর নাম মো. শওকত আলী। তিনি বিমানে ভ্রমণের সময় ক্ষিপ্ত হয়ে একটি মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। বিমান অবতরণের পরপরই তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়।

বর্তমানে শওকত আলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য প্রক্রিয়া শুরু করেছে।

বিমানবন্দর ম্যানেজার হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “যাত্রী বিমানে একটি মনিটর ভেঙে ফেলেছেন যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। বিষয়টি অত্যন্ত গুরুতর। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

যাত্রী পরিবহনে রাষ্ট্রীয় এয়ারলাইন্সের সম্পদের ক্ষতি হওয়া এবং বিমানের অভ্যন্তরে এমন আচরণে প্রশ্ন উঠেছে যাত্রীদের মানসিক অবস্থা যাচাই ও বিমানে শৃঙ্খলা রক্ষার কার্যকর ব্যবস্থাপনা নিয়ে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর