Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

থাপ্পড়ের জেরে কুমিল্লা–সিলেট মহাসড়কে সংঘর্ষ, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

ডেস্ক সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ এক থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা কুমিল্লা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার সুহিলপুর পূর্বপাড়ার আওয়ামী লীগ-সমর্থিত উকিলের গোষ্ঠী এবং বিএনপি-সমর্থিত আজিজ মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক দিন আগে কথাকাটাকাটির একপর্যায়ে উকিল গোষ্ঠীর সদস্য, সাবেক ইউপি সদস্য ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রতিপক্ষের আক্তার মিয়াকে থাপ্পড় দিলে উত্তেজনা শুরু হয়।

বুধবার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষ সুহিলপুর বাজারে সালিস বৈঠকে বসে। তবে সমঝোতা না হওয়ায় কথা কাটাকাটি থেকে হাতাহাতি, পরে সংঘর্ষে রূপ নেয়। খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের শতাধিক লোক রামদা, ছুরি, বল্লম ও ইটপাটকেল নিয়ে মহাসড়কে মুখোমুখি হয়। একপর্যায়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের কারণে রাত সোয়া ৮টা থেকে সোয়া ১১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাত সোয়া ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর