Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিশেষ অভিযানে সিলেটে দুই দিনে আটক ২২২ যানবাহন, মামলা প্রায় শত

ডেস্ক সংবাদ

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে চলছে পুলিশের বিশেষ অভিযান। গত দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার যৌথ অভিযানে ২২২টি যানবাহন আটক করা হয়েছে এবং ৯৪টি মামলা দায়ের করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, আটক যানবাহনের মধ্যে রয়েছে— ৭৪টি ব্যাটারিচালিত রিকশা, ২টি টেম্পু, ৩৪টি সিএনজি অটোরিকশা, ১টি লেগুনা, ৫১টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ১টি কার, ১টি ট্রাক, ২টি পিকআপ৫৫টি পায়ে চালিত রিকশা

অন্যদিকে দায়ের করা ৯৪টি মামলার মধ্যে রয়েছে— ৪১টি সিএনজি, ৪৭টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি কার১টি ট্রাকের বিরুদ্ধে মামলা।

এর আগে গত ২০ সেপ্টেম্বর, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা আনতে আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়— রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল, অননুমোদিত স্থানে পার্কিং, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, যত্রতত্র যাত্রী ওঠানামা ও অতিরিক্ত ভাড়া আদায়— এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান সম্পর্কে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুই দিনের অভিযানে ২২২টি যানবাহন আটক ও ৯৪টি মামলা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকা এবং জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীতে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চলমান থাকবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর