Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের ২০২৬ বিশ্বকাপের জার্সি উন্মোচন

ডেস্ক সংবাদ

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে সামনে রেখে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ ২২ দেশের নতুন জার্সি।

যেসব ফুটবল ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে, তাদেরই এই নতুন জার্সি সরবরাহ করা হবে। নতুন ডিজাইনে প্রতিটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আধুনিক ছোঁয়ায় তুলে ধরার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে রাখা হয়েছে ঐতিহ্যবাহী আকাশি–সাদা ডোরাকাটা নকশা, যা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বজয়ের স্মৃতি মনে করিয়ে দেবে। নতুন জার্সিতে ব্যবহৃত হয়েছে তিন রঙের গ্রেডিয়েন্ট প্রভাব এবং উন্নতমানের ক্লাইমাকুল+ উপাদান, যা খেলোয়াড়দের আরাম ও বায়ু চলাচলে সহায়তা করবে।

প্রতিটি জার্সিতে যুক্ত করা হয়েছে লেন্টিকুলার ক্রেস্ট—যেখানে লুকানো লেখনী খেলোয়াড় ও সমর্থকদের জন্য এক নতুন অনুসন্ধানী অভিজ্ঞতা এনে দেবে।

অ্যাডিডাসের উন্মোচিত ২২ দেশের মধ্যে ছয়টি ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। জার্মানি ও স্পেনের মতো দলও এই তালিকায় রয়েছে। ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন ২০২৬ থেকে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন—ফিফা বিশ্বকাপ

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর