Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জুমার নামাজের পর হবে মারামারি, মাইকিং করে ঘোষণা বড় ভাইয়ের

ডেস্ক সংবাদ

জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিজের ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা মাইকিং করে প্রচার করেছেন বড় ভাই। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে ঘটে এই অদ্ভুত ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) রিকশায় মাইক লাগিয়ে গোটা গ্রাম ঘুরে ঘোষণা দেন—“আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর পানের বরজে আমার ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি হবে।”

গ্রামের মানুষ এমন ঘোষণায় হতবাক হয়ে যান। তাদের কেউ কেউ বিষয়টি বিশ্বাসই করতে পারেননি।

স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, “জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ নতুন কিছু নয়, কিন্তু প্রকাশ্যে মাইকিং করে মারামারির ঘোষণা—এমন ঘটনা আগে কখনও শুনিনি।”

প্রতিবেশী হামিদা খাতুন বলেন, “আমরা নিজের কানে শুনেছি, কুদ্দুস ভাই নিজেই মাইকে ঘোষণা দিচ্ছিলেন যে জুমার পর ভাইয়ের সঙ্গে মারামারি হবে।”

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয় এবং বিষয়টি প্রশাসনের নজরেও আসে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলা হচ্ছে। এমন অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর