Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ঘাস খাওয়াকে কেন্দ্র করে গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী, থানায় অভিযোগ

ডেস্ক সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে বাগানের ঘাস খাওয়ায় এক গাভির পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জাকারিয়া নামের এক বাগান মালিকের বিরুদ্ধে। ঘটনার পর গরুর মালিক মোছা. ফারজানা সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ নভেম্বর) উপজেলার কয়ানিজপাড়ায়।
অভিযোগে বলা হয়, খেজুরবাগ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ফারজানার একটি গাভি ও বাছুর মাঠে বাধা ছিল। হঠাৎ কুকুর দেখে ভয় পেয়ে তারা খুঁটি ছিঁড়ে পাশের কয়ানিজপাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার খোলা বাগানে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া গরু দুটিকে আটকে রাখেন।

ফারজানা গরু আনতে গেলে জাকারিয়া তাকে গালাগাল করে তাড়িয়ে দেন। পরে ফারজানা তার ভগ্নিপতি আব্দুল মজিদকে সঙ্গে নিয়ে আবার গরু নিতে গেলে উত্তেজিত জাকারিয়া হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গাভির পেছনের বাম পায়ে কোপ দেন। এতে গাভির রগ কেটে যায় এবং গরুটি মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত গাভিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল করিম চিকিৎসা দেন।

ভুক্তভোগী ফারজানা বলেন, “সামান্য ভুলের কারণে আমার গরুটিকে এভাবে আঘাত করা হয়েছে। চিকিৎসা চলছে, কিন্তু অবস্থার অবনতি হচ্ছে। গাভির বাছুরটিও দুধ পাচ্ছে না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত জাকারিয়া দাবি করেন, “রাগের মাথায় ভুল করে ঘটনা ঘটেছে, ইচ্ছাকৃত নয়।”

সৈয়দপুর থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর