Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্ততি শুরু

ডেস্ক সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে শিগগিরই রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে।

ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে লন্ডনে নেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন জোবাইদা রহমান।

এদিকে, কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের জন্য তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো “স্থিতিশীল”।

এমন পরিস্থিতিতে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার ঢাকায় এসে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিডনি ও হৃদরোগের পাশাপাশি নতুনভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দল জানায়, অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। এ বোর্ডের সদস্যদের একজন জোবাইদা রহমানও। বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে আরও দুটি বিশেষজ্ঞ দল এসে বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর