Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অমুসলিম ধনী বিদেশিদের জন্য সৌদি আরবে মদ বিক্রির অনুমতি

ডেস্ক সংবাদ

সৌদি আরবে এখনো কাগজে-কলমে মদ্যপান ও মদ বিক্রি নিষিদ্ধ থাকলেও, বাস্তবে এ নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি মদের দোকান চালু হয়। এবার সেই পরিসর আরও বিস্তৃত করেছে দেশটির সরকার।

সম্প্রতি অমুসলিম, উচ্চ আয়ের বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে রিয়াদের একমাত্র অনুমোদিত মদের দোকানের সামনে এখন প্রায়ই লম্বা গাড়ির সারি দেখা যাচ্ছে।

এএফপি ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মদ কিনতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে—ক্রেতাকে অবশ্যই অমুসলিম হতে হবে, বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) হতে হবে।

রিয়াদের কূটনৈতিক অঞ্চলের দোকানটি সৌদির একমাত্র অনুমোদিত লিকার শপ। সেখানে শুধু মদ কেনা যায়, খাওয়ার সুযোগ নেই। আগে এটি শুধুই বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত ছিল, তবে এখন প্রিমিয়াম ভিসাধারী ধনী বিদেশিরাও সেখান থেকে মদ কিনতে পারছেন। গত এক মাস ধরে এই সুবিধা কার্যকর হয়েছে এবং বর্তমানে সৌদিতে প্রিমিয়াম ভিসাধারীর সংখ্যা ১২,৫০০ জনেরও বেশি।

দোকান থেকে মদ কেনা এক বিদেশি এএফপিকে জানান, “আমরা শুরুতে বিশ্বাসই করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে যখন আমরা মদ কিনতে পারলাম, সত্যিই অবাক হয়েছিলাম।” আরেকজন বলেন, “বন্ধুরা কেউ বিষয়টি বিশ্বাস করতে চায়নি। পরে যখন মদ কিনে দেখালাম, সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল।”

ইসলামে মদ নিষিদ্ধ হলেও ১৯৫২ সাল পর্যন্ত সৌদিতে মদের দোকান ছিল। ওই বছরই দেশটি পুরোপুরি মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ করে। তবে ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন নীতিতে পরিবর্তন আসতে থাকে। প্রিমিয়াম ভিসাধারীদের জন্য মদের দোকান উন্মুক্ত করাও সেই সংস্কার পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরান শহরেও আরও দুটি মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে।

সূত্র: এএফপি

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর