Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভোট দিতে নিবন্ধিত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং সংক্রান্ত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন এবং নারী ভোটার ৭৯ হাজার ৭০৪ জন।

দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধনের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন। এরপর রয়েছে কাতার থেকে ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে ৪৬ হাজার ৫৯২ জন, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৬ হাজার ৪৮৫ জন প্রবাসী ভোটার।

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সুযোগ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর