Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিপিএলের মাঝপথে দেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার

ডেস্ক সংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব চলমান থাকলেও মাঝপথেই টুর্নামেন্ট ছেড়ে বাংলাদেশ ছাড়তে পারেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। জাতীয় দলের দায়িত্ব পালনের কারণেই বিপিএল থেকে আগেভাগে বিদায় নিতে হচ্ছে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জানুয়ারিতে দুটি আন্তর্জাতিক সিরিজ খেলবে পাকিস্তান, যার একটি শ্রীলঙ্কার বিপক্ষে। এ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে থাকা সাতজন ক্রিকেটার বর্তমানে বিপিএলে বিভিন্ন দলের হয়ে অংশ নিচ্ছেন। আগামী ৭ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হওয়ায় তার আগেই এসব ক্রিকেটারের বিপিএল ছাড়ার সম্ভাবনা রয়েছে।

যেসব পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলছেন এবং জাতীয় দলে ডাক পেয়েছেন, তারা হলেন— ফাহিম আশরাফ ও খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ ও শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে। ২৩ বছর বয়সী এই ক্রিকেটারকে ২৯ ডিসেম্বর রংপুর রাইডার্সের জার্সিতে প্রথমবার মাঠে দেখা যেতে পারে। এর আগে গত বিপিএলে তিনি চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর