Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে’—রুমিন ফারহানা

ডেস্ক সংবাদ

ভোটকেন্দ্র পাহারা দিতে কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

পথসভায় রুমিন ফারহানা বলেন, একটি ভোটও যেন জালিয়াতির মাধ্যমে নষ্ট না হয়, সে জন্য ভোটারদেরই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তিনি বলেন, “কোনো শিয়াল যেন একটি হাঁসও চুরি করতে না পারে। এই হাঁস কোনো দল বা গোষ্ঠীর প্রতীক নয়, এটি সাধারণ মানুষের প্রতীক—জনতার প্রতীক।”

তিনি আরও বলেন, হাঁস প্রতীক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এবং সংসদের ৩০০ এমপির বিপরীতে একা লড়াই করার প্রতীক। গত ১৫ বছর মানুষ হাল চাষ করে, বীজ বুনে ধান লাগালেও ফসল ঘরে তুলতে পারেনি। এবার তাঁর হাঁস প্রতীকই সেই চাষ করা ধান খাবে।

নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আগামী ১২ তারিখ ভোটকেন্দ্র পাহারা দিতে ভোটারদের একদিন কষ্ট স্বীকার করার অনুরোধ জানান।

এর আগে ও পরে তিনি শাহবাজপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় তাঁর কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Print
Email

সর্বশেষ সংবাদ

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
uk
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট
ইস্ট লন্ডনে ২৫ জুলাই শুরু হচ্ছে শ্যাডওয়েল স্পোর্টস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

সম্পর্কিত খবর