Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘১ হাজার মেয়ের বিয়ে দিতে হবে’—মন্ত্রী আরিফকে পীর সাহেবের আহ্বান

ডেস্ক সংবাদ

সিলেট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নির্বাচনের আগে এক হাজার বিবাহযোগ্য মেয়ের বিয়ের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে অসহায় মানুষের জন্য একটি লঙ্গরখানা স্থাপনের কথাও বলা হয়।

বরুণার পীর সাহেব রশীদুর রহমান ফারুক এক ধর্মীয় মাহফিলে এ বক্তব্য দেন। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে পীর সাহেবকে বলতে শোনা যায়, টাকার অভাবে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না। তিনি বলেন, “নিয়ত করেন, এমপি হয়ে সংসদে গেলে এক হাজার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবেন।”

তিনি আরও বলেন, গোয়াইনঘাটে গরিব মানুষের জন্য একটি লঙ্গরখানা চালু করতে হবে, যেখানে সকালবেলার নাশতাসহ খাবারের ব্যবস্থা থাকবে।

জবাবে আরিফুল হক চৌধুরীকে বলতে শোনা যায়, “ইনশাআল্লাহ।”

জানা গেছে, নির্বাচনের আগে একটি ধর্মীয় সমাবেশে এই বক্তব্য ধারণ করা হয়। পরবর্তীতে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে সিলেটে আসেন। আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) বরুণা মাদ্রাসা পরিদর্শন এবং পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

স্থানীয়ভাবে প্রভাবশালী এই আধ্যাত্মিক নেতার প্রতি আরিফুল হক চৌধুরীর দীর্ঘদিনের শ্রদ্ধা রয়েছে বলে জানা যায়। ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত এই মন্ত্রী আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের প্রতি সম্মান প্রদর্শন করে থাকেন। বরুণার পীর সাহেব সিলেটের অন্যতম প্রভাবশালী বুজুর্গ হওয়ায় বিভিন্ন সময় তাঁর দোয়া ও পরামর্শ নেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন সময়েও বরুণা মাদ্রাসার বিভিন্ন মাহফিল ও বড় ধর্মীয় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর