Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ক্লাসে যাওয়ার পথে প্রকাশ্যে লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিনতাই; বাড়ছে উদ্বেগ

ডেস্ক সংবাদ

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাগরদিঘির পাড় এলাকায় প্রায় একই কায়দায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আগের ঘটনার মতোই এ ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাগরদিঘির পাড়ের ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লিডিং ইউনিভার্সিটির এলএলবি ৫০তম ব্যাচের এক শিক্ষার্থী। তিনি ক্লাসে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া ওই শিক্ষার্থীকে পালসার মোটরসাইকেলে করে আসা দুই যুবক ঘিরে ধরে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা শিক্ষার্থীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ভিডিওতে আরও দেখা যায়, ওই শিক্ষার্থী নিজের জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার হাতে অস্ত্র দিয়ে কয়েকবার আঘাত করে। শেষ পর্যন্ত মোবাইল ফোন ও ব্যাগ নিতে না পারলেও তার হাতঘড়ি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। রাতে ফুটেজ দেখার পর ভোর তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি ও ওসি (তদন্ত) ঘটনাস্থলে যান।

তিনি বলেন, ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশের আইপি ক্যামেরার মাধ্যমে ঘটনার সময় ও সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পরপর এমন ঘটনার কারণে নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেক অভিভাবক জানান, ভোরবেলা সন্তানদের ক্লাসে পাঠাতেও এখন ভয় লাগছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে নগরে ছিনতাই বেড়ে চলেছে বলেও অভিযোগ করছেন তারা।

নগরবাসীর অভিযোগ, একদিকে পুলিশ অনেক সময় সড়কে মোটরসাইকেল চেকপোস্ট বসিয়ে যানবাহন আটকে রাখে, অন্যদিকে ছিনতাইকারীরা মোটরসাইকেল ব্যবহার করেই নির্বিঘ্নে অপরাধ চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের আরেকটি ঘটনা ঘটে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজেও দেখা যায়, একটি অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি। পরে তাদের একজন অটোরিকশার ভেতরে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়।

পুলিশ জানায়, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা নগদ টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়।

মাত্র আট দিনের ব্যবধানে দুই দফা প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানিয়েছেন, হাউজিং এস্টেট এলাকার ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তবে তারা বর্তমানে নগরের বাইরে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর