Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটে জ্বালানি তেলের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ডেস্ক সংবাদ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সিলেটে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে-এমন আশঙ্কায় নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে অকটেন, পেট্রল ও ডিজেল সংগ্রহ করতে গাড়িচালকদের ভিড় বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
এ পরিস্থিতিতে সিলেট বিভাগীয় পেট্রলপাম্প মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহসভাপতি রিয়াসাদ আজিম হক আদনান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সতর্কবার্তা দেন।
পোস্টে তিনি জানান, কোনো পেট্রলপাম্প সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও বেশি নিলে প্রমাণসহ জানাতে হবে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। অভিযোগ জানানোর জন্য তিনি একটি হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেছেন।
রিয়াসাদ আজিম হক আদনান বলেন, বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তাৎক্ষণিকভাবে দাম বাড়ার সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দিকে দাম সমন্বয়ের সম্ভাবনা থাকতে পারে। আতঙ্কের কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন, যার ফলে ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়ছে।
তিনি আরও জানান, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়া এবং শুক্রবার ও শনিবার ডিপো বন্ধ থাকায় সাময়িকভাবে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ কারণে কিছু পাম্পে তেল সরবরাহ সীমিত করতে হয়েছে। অপ্রয়োজনীয় আতঙ্কে অতিরিক্ত জ্বালানি না কেনার জন্যও তিনি সবাইকে আহ্বান জানান।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর