Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পুত্রবধূ ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন

ডেস্ক সংবাদ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক পুত্রবধূ ধর্ষণ মামলায় তার শ্বশুর রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া, তাকে এক লাখ টাকা জরিমানা করার নির্দেশও দেওয়া হয়েছে।

আজ সোমবার (১ জুলাই) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ভিকটিমের স্বামী প্রবাসে থাকায় তিনি দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এই সুযোগে রেজাউল মিয়া তাকে নানা প্রকার অনৈতিক প্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় ২০২১ সালের ৪ সেপ্টেম্বর পুত্রবধূর ঘরে ঢুকে তার সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর একাধিকবার তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। এর ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং আদালতে মামলা দায়ের করেন। বিচারক শুনানি ও সাক্ষীর ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রেজাউল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর