Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আজিজ মোহাম্মদ ভাই মাদক মামলায় খালাস

ডেস্ক সংবাদ

চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলায় খালাস দিয়েছেন আদালত। আজ, সোমবার (১ জুলাই), ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের বেঞ্চ সহকারী তানভীরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তানভীরুল ইসলাম জানান, গত ১৩ জুন রায়টি ঘোষণা করেন ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক তসরুজ্জামান। রায় ঘোষণার সময় নবীন মন্ডল ও পারভেজ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নবীন মন্ডল ও পারভেজকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসার দেখাশোনা করতেন।

এছাড়া, ১৩ জুন রায় ঘোষণার পর আজ সোমবার এই রায় আদালতের কজ লিস্টে প্রকাশিত হয়েছে।

নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ অক্টোবর গোপন তথ্যের ভিত্তিতে গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের দুটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয় এবং নবীন মন্ডল ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে প্রায় ২০ লাখ টাকার মদ উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম সামসুল কবীর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। ২০২৩ সালের ১২ নভেম্বর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান মামলার তদন্ত শেষে আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর