Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দুই এসআইয়ের মারামারিতে একজনের মাথা ফাটল

ডেস্ক সংবাদ

খুলনার কয়রায় একটি মোটরসাইকেল আটকানো নিয়ে পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মাথা ফেটে গেছে। গতকাল শুক্রবার (৭ জুন) উপজেলার একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে এসআই নিরঞ্জন রায় ও এসআই সরদার মো. মাসুম বিল্লাহ একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে এসআই মাসুম মাথায় আঘাত পান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই মাসুম হোটেলে খেতে বসার সময় এসআই নিরঞ্জন মোটরসাইকেল নিয়ে সেখানে আসেন। নেমেই মাসুমকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। মাসুম এর প্রতিবাদ করলে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে আঘাত করার চেষ্টা করেন। মাসুম পাল্টা জবাব দিলে মারামারি শুরু হয়।

ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এটি তুচ্ছ ঘটনা থেকে বড় আকার ধারণ করেছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই নিরঞ্জনের বিরুদ্ধে খারাপ আচরণের একাধিক অভিযোগ রয়েছে। খুলনার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পাবলিক প্লেসে এমন ঘটনা দুঃখজনক। এসআই নিরঞ্জনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর